ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে তিনটি পেট্রলবোমা এবং চারটি কালার স্মোকসহ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকালে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজনীন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।
ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন
রাজধানীর মিরপুর ও বাড্ডায় সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে এ সব ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের
মজুরি বৃদ্ধির দাবিতে গতকয়েক দিনের বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।
বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির ব্যবহারে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই শুধু লেখাভিত্তিক কথোপকথন চালাতে পারবেন। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা থাকবে। বর্তমানে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় লেখাভিত্তিক সাধারণ কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়া হবে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা কিংবা অন্য
ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবনম বুবলী অনেক দিন ধরেই সিনেমায় অনিয়মিত। রুপালি পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশের ৬৪ জেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে Shaheen Education Family~Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশব্যাপী ২২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, চ্যানেল আই-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে এই ইলেকট্রিক ট্রেন। ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
ফরজ গোসল ইসলামী জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারো ওপর গোসল ফরজ হলে সঠিক পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তি নাপাক থাকে। আর নাপাক অবস্থায় নামাজ পড়লে সওয়াবতো হবেই না বরং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে ভয়াবহ আগুন লেগেছে। ভবনটির তৃতীয় তলায় আছে একটি বৈদ্যুতিক সাব-স্টেশন। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস।
ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টায় জড়িত ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতরের দাবিতে এবং পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় ধামরাই থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই অঞ্চলের এই সংখ্যা মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৬০ জনে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বন্যায় নেপালে ৪০৩ জন পর্যটকসহ শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিব্বতের গিরং কাউন্টিতেও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় বন্যার পানিতে গ্রাম, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে।
কচু শাক, ওল কচু অনেকেরই পছন্দের। এ খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হলেও অনেকেরই কচু খেলে গলায় অস্বস্তিকর চুলকানি হয় বা গলা ধরে। কেন এ ধরনের সমস্যা হয় তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। টিভিনাইনের এক প্রতিবেদন অনুযায়ী,বিজ্ঞানীদের মতে,কচু জাতীয় শাক-সবজিতে প্রাকৃতিকভাবেই ‘ক্যালসিয়াম অক্সালেট’নামক অণুবীক্ষণিক সুঁচের মতো সূক্ষ্ম স্ফটিক থাকে। এটি মুখে বা গলায় প্রবেশ করলে নরম কলায় বিঁধে যায়, যা থেকে তীব্র অস্বস্তি ও খসখসে ভাব তৈরি হয়। অ্যাসিড বা অম্লজাতীয় উপাদান এই স্ফটিকগুলোকে ভেঙে নিষ্ক্রিয় করে দিতে প
© Copyright 2019 - 20 Ashulia Songbad. Website Developed By Star Design BD