ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় থাকবে কয়েক গুণ টহল: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার মো. সরওয়ার । ছবি: সংগৃহীত

জাতীয়

ঈদ উদযাপনে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

রোববার (১৫ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এসময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সেইসঙ্গে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

মো. সারওয়ার বলেন, নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর