সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬’
সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬

স্থানীয় সংবাদ

:
প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পেশাগত যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (SUES)-এর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬’।
২৫ সেপ্টেম্বর ২০২৬ সাভারের এম কে টাওয়ারের ৯ম তলায় Grill Garden-এ এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেক প্রকৌশলী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় প্রকৌশলীদের এক প্রাণবন্ত মিলনকেন্দ্রে।
মিলনমেলায় ছিল কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, আনন্দ-আড্ডা ও বিনোদনমূলক নানা আয়োজন। রাতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ ডিনারের ব্যবস্থা। পাশাপাশি মিলনমেলায় অংশ নেওয়া সবার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, SUES। বিশেষ আলোচক ছিলেন প্রকৌশলী প্রলাদ সরকার (কনক), সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, SUES।
অনুষ্ঠানের সদস্য সচিব প্রকৌশলী মো. তানভীর হোসেন (রিমন) এবং আহ্বায়ক প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেনসহ আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মেহেদী হাসান, প্রকৌশলী মো. শাহিনুর রহমান (শাহিন), প্রকৌশলী বাবুল দাস, প্রকৌশলী এস. এম. আসাদুজ্জামান, প্রকৌশলী আমিন মোল্লা, প্রকৌশলী মো. আল-আমিন হোসেন ও প্রকৌশলী মো. নূর ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকৌশলীদের মিলনমেলা
আয়োজকরা বলেন, কর্মব্যস্ততার মাঝে প্রকৌশলীদের একত্রিত করে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত বন্ধনকে আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকার প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
স্পন্সরদের সহযোগিতা
মিলনমেলা-২০২৬ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে বিডিএফ ট্রেডার্স, নাভহান ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং হামিংবার্ড প্রোপার্টিজ লিমিটেড। আয়োজকরা অনুষ্ঠানের সফলতায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে কুইজ ও র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের পুরস্কার প্রদান এবং নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬-এর সমাপ্তি ঘটে।
প্রতিপাদ্য:
“প্রযুক্তির উৎকর্ষে একের শক্তিতে আগামীর অটুট বন্ধন…”


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর