সাভারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬’

স্থানীয় সংবাদ

প্রকৌশলীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (SUES)-এর উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬ সাভারের এম কে টাওয়ারের ৯ম তলায় Grill Garden-এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলায় প্রকৌশলীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, আনন্দ-আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাতের বিশেষ ডিনার। পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রকৌশলীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, প্রকৌশলীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করাই এই মিলনমেলার অন্যতম উদ্দেশ্য।
স্পন্সরদের সহযোগিতা
মিলনমেলা-২০২৬ সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে বিডিএফ ট্রেডার্স, নাভহান ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং হামিংবার্ড প্রোপার্টিজ লি.। আয়োজকরা স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনশেষে কুইজ ও র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ইঞ্জিনিয়ার্স মিলনমেলা-২০২৬ সমাপ্ত হয়।
প্রতিপাদ্য:
“প্রযুক্তির উৎকর্ষে একের শক্তিতে আগামীর অটুট বন্ধন…”

সাভার


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর