ঢাকার জাদুঘর গাইড

বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রই নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র । এই শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে নানা ধরনের জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে হাজার বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, নবাবি আমলের ঐতিহ্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং জাতির গুরুত্বপূর্ণ অর্জনের অসংখ্য নিদর্শন।
তবে জাদুঘর ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবস্থান, দর্শন সময়, সাপ্তাহিক বন্ধের দিন, প্রবেশমূল্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া জরুরি। দর্শনার্থীদের সুবিধার্থে এই ‘ঢাকার জাদুঘর গাইড’-এ রাজধানীর উল্লেখযোগ্য জাদুঘরগুলোর তথ্য একত্রে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঠিকানা: জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হাসপাতাল, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত।
সময়সূচী: গ্রীষ্মকালীন সময় (এপ্রিল – সেপ্টেম্বর): শনিবার থেকে বুধবার সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত । শুক্রবার বিকেল ৩:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত।
শীতকালীন সময় (অক্টোবর – মার্চ): শনিবার থেকে বুধবার সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত । শুক্রবার বিকেল ৩:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত । সাপ্তাহিক ছুটি: প্রতি বৃহস্পতিবার জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে।
টিকিটের মূল্য: দেশের অধিবাসীদের জন্য ৪০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা।
লালবাগ কেল্লা জাদুঘর ঠিকানা: পুরান ঢাকার লালবাগে
সময়সূচী: গ্রীষ্মকাল (১ এপ্রিল – ৩০ সেপ্টেম্বর): সকাল ১০:০০ টা – বিকাল ০৬:০০ টা পর্যন্ত।
শীতকাল (১ অক্টোবর – ৩১ মার্চ): সকাল ০৯:০০ টা বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
গ্রীষ্মকালে শুক্রবার দুপুর ১২:৩০ থেকে দুপুর ০২:৩০ পর্যন্ত বিরতি থাকে এবং শীতকালে শুক্রবার দুপুর ১২:৩০ থেকে দুপুর ০২:০০টা পর্যন্ত বিরতি থাকে । গ্রীষ্মকালে সোমবার দুপুর ০২:৩০ থেকে বিকাল ০৬:০০ টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সোমবার দুপুর ০১:৩০ থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত খোলা থাকে ৷
সাপ্তাহিক ছুটি: জাদুঘর ও কেল্লা সাধারণত রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ-দিবস (বা বিভিন্ন সরকারি ছুটির দিন) বন্ধ থাকে।
টিকিটের মূল্য: বাংলাদেশি (প্রাপ্তবয়স্ক)-৩০ টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী- ১০ টাকা, প্রাথমিক বিদ্যালয় ও শিশুদের জন্য প্রবেশ ফ্রি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
ঠিকানা: আগারগাঁও শেরেবাংলা নগরের শহীদ সাহাবুদ্দিন সড়কের পাশে।
সময়সূচী: রবিবার থেকে বুধবার সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত।
গ্রীষ্মকালীন (এপ্রিল-অক্টোবর): শুক্রবার: বেলা ৩:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত; শনিবার: বেলা ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত, শীতকালীন (নভেম্বর- মার্চ): শুক্রবার: বেলা ০৩:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত; শনিবার: সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।
আকাশ পর্যবেক্ষণ: প্রতি শুক্রবার ও শনিবার এবং বিশেষ দিনে সূর্যাস্তের পর থেকে পরবর্তী ১ ঘন্টা আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে। বৃহস্পতিবার ও সরকার ঘোষিত ছুটির দিন জাদুঘরের গ্যালারিসমূহ বন্ধ থাকবে।
প্রবেশ মূল্য: ২০ টাকা (প্রতি জন), আকাশ পর্যবেক্ষণ: প্রবেশ মূল্য : ১০ টাকা (প্রতি জন), 4D-Movie: প্রবেশ মূল্য : ৪০ টাকা (প্রতি জন)
ঢাকা চিড়িয়াখানা প্রাণি জাদুঘর ঠিকানা: মিরপুর চিড়িয়াখানা
সময়সূচী: এপ্রিল থেকে অক্টোবর মাস (গ্রীষ্মকাল) পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং নভেম্বর মাস থেকে মার্চ মাস (শীতকাল) পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি: রবিবার
টিকিটের মূল্য: চিড়িয়াখানার ভেতরে ঢুকতে মূল প্রবেশ টিকিট লাগে জনপ্রতি ৫০ টাকা (২ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিট লাগে না)। প্রাণী জাদুঘরে প্রবেশের জন্য আলাদাভাবে জনপ্রতি ১০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়।
বাংলাদেশ সামরিক জাদুঘর
ঠিকানা: ১৯৯৯ সালে নগরের গুরুত্বপূর্ণ ও কেন্দ্রস্থল বিজয় সরণিতে স্থায়ীভাবে এ জাদুঘর স্থাপন করা হয় । সময়সূচী: রবিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা; শুক্রবার বিকাল ৩:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা শনিবার: সকাল ১০:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা সাপ্তাহিক ছুটি: বুধবার
টিকিটের মূল্য: জনপ্রতি ১৫০ টাকা ।
ঢাকা নগর জাদুঘর ঠিকানা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ের (নগর ভবন) ষষ্ঠ তলায়।
সময়সূচী: শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের বাকি দিনগুলোয় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা নগর জাদুঘর খোলা।
টিকিটের মূল্য: দুই টাকা
আহসান মঞ্জিল জাদুঘর
ঠিকানা: আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
সময়সূচী: গ্রীষ্মকাল (এপ্রিল – সেপ্টেম্বর) শনিবার থেকে বুধবার সকাল ১০:৩০ থেকে বিকেল ০৫:৩০; শীতকাল (অক্টোবর – মার্চ) সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০; শুক্রবার বিকেল ০৩:০০ থেকে রাত ০৮:০০ পর্যন্ত (সব ঋতুতে)। সাপ্তাহিক ছুটি: প্রতি বৃহস্পতিবার জাদুঘরটি সম্পূর্ণ
বন্ধ থাকে।
টিকিটের মূল্য: সাধারণ মূল্য- ৪০ টাকা, শিশু (১২ বছরের নিচে)- ২০ টাকা
মুক্তিযুদ্ধ জাদুঘর
ঠিকানা: প্লট : এফ১১/এ এবং এফ১১/বি, শের-ই- বাংলা নগর, সিভিক সেন্টার, আগারগাঁও সময়সূচী: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা, রমজান মাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা। সাপ্তাহিক ছুটি: রবিবার; টিকিটের মূল্য: প্রাপ্তবয়স্ক ৫০ টাকা ও শিশু ২০ টাকা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট ভাষা জাদুঘর
ঠিকানা: সেগুনবাগিচায় বাংলা শিল্পকলা একাডেমীর পাশে।সময়সূচী: ভাষা জাদুঘর অফিস চলাকালীন সবার জন্য উন্মুক্ত।
টিকিটের মূল্য: ভাষা জাদুঘর পরিদর্শনের জন্য দর্শনার্থীদের কোনো টিকিটের প্রয়োজন নেই।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঠিকানা: রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা [: রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা সময়সূচী: মার্চ থেকে সেপ্টেম্বর: প্রতিদিন সকাল
স্বাধীনতার স্মরণ জয়া
১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত; অক্টোবর থেকে ফেব্রুয়ারি: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ।
সাপ্তাহিক ছুটি: বুধবার।
টিকিট মূল্য: ১০ টাকা
টাকা জাদুঘর
ঠিকানা: মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ)
সময়সূচী: শনিবার থেকে বুধবার সকাল ১১:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত, শুক্রবার বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত খোলা ।
সাপ্তাহিক ছুটি: বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে
টিকিটের মূল্য: এ জাদুঘরে কোনো প্রবেশমূল্য নেই।
বিমান জাদুঘর
ঠিকানা: তেজগাঁও রানওয়ের পশ্চিম পাশে। সময়সূচী: সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত । সাপ্তাহিক বন্ধের দিন: রবিবার
টিকিটের মূল্য: ৫০ টাকা
ডাক জাদুঘর
ঠিকানা: জিপিও (জেনারেল পোস্ট অফিস) এর কাউন্টারের পাশে ডাক অধিদপ্তরের তৃতীয় তলায় এ জাদুঘরের অবস্থান। বায়তুল মোকাররম গহনা মার্কেটের দিক দিয়ে ডাক ভবনে ঢুকলে এ জাদুঘর পাওয়া যাবে।
সময়সূচী: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত খোলা থাকে ।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার এটি বন্ধ থাকে । টিকিটের মূল্যঃ এই জাদুঘরে পরিদর্শনের জন্য কোনো প্রবেশমূল্য বা টিকিটের প্রয়োজন নেই (সম্পূর্ণ ফ্রি)।
অনলাইন ডেস্ক