সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

স্থানীয় সংবাদ

সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোরে ও সকালে হেমায়েতপুরের চান্দুলিয়া, মেইটকা ও সাভারের লালটেক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ভোররাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও সাভারের লালটেক এলাকা থেকে ঘরে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পৃথক তিনটি ইউডি মামলা হয়েছে।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর