ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

স্থানীয় সংবাদ

ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার ৮২ তম  জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ডাউটিয়া ( কালামপুর) মাদ্রাসায় ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও  ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সার্বিক ব্যবস্থাপনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার  জীবনের স্মৃতিময়  জীবনী তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ  ত্যাগ ও গনতন্ত্রের জন্য দীর্ঘ  সংগ্রাম আজও কোটি মানুষের হৃদয়ের বেঁচে আছেন। মরহুম  বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন।

এসময় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি সালাউদ্দিন। 


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর