গাজীপুরে ইউনিয়ন ভুমি অফিসের সবাই সাসপেন্ড
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সংবাদ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি সফিপুরে অপর একটি ভুমি অফিস পরিদর্শনে রওনা দেন। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই অফিসের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর