হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম

স্থানীয় সংবাদ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী। এর আগে শনিবার রাতে আশুলিয়ার আড়াগাঁও আউকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।  

পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিকালে আদালতে পাঠানো হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।  


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর