বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নবম কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।
স্থানীয় সংবাদ
সাভার সিআরপিতে শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নবম কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাভার সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে, ড. মো. ফিরোজ কবির (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও ডা. আমিনুল ইসলাম (সাভার সুপার মেডিকেল হাসপাতাল)।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আলী, ডিএম নুরুল আমিন উৎপল, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মামুন, মো. জাহিদ হোসেন, মো. তানজির উজ জামান, মো. এমরান হোসাইন, যুগ্ম কোষাধ্যক্ষ মো. নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন সরকার, দপ্তর সম্পাদক এনএম মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক মো. আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণবিষয়ক সম্পাদক মোসা. সাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তামজিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সামছুর রহমান এবং শিক্ষা সম্পাদক মো. এখলাছুর রহমান।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. ইমরান হোসেন, এসএম মোস্তফা কামাল, মো. ফাইজুল কবির, আহমাদুল্লাহ বিল গালিব এবং সোহেল আহমেদ।