প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম
ইয়ামি গৌতম
বিনোদন
শনিবার (১৮ জুলাই) ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। এবার সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম।
‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের তালিকায় নাম যুক্ত হয়েছে এই অভিনেত্রীর।ইয়ামি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটি।‘আর্টিকেল ৩৭০’ সিনেমাতে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী।
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। ইয়ামির শক্তিশালী অভিনয় সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল।২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে সিনেমাগুলো সেন্সর সার্টিফিকেট পেয়েছে, সেগুলোর মধ্যেই বাছাই করে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।১১ সদস্যের জুরি বোর্ডের কাঁধে ছিল পুরো দায়িত্ব। এর নেতৃত্বে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। ভারতের বিভিন্ন ভাষার সিনেমা থেকেই সেরাগুলোকে বেছে নেওয়া হয়েছে।
সেরা অভিনেত্রীর দৌড়ে ইয়ামির সঙ্গে ছিলেন শ্রদ্ধা কাপুর (স্ত্রী ২), সাই পল্লবী (আমরান), কানি কুসরুতি (অল উই ইমাজিন অ্যাজ লাইট ও গার্লস উইল বি গার্লস) এবং আলিয়া ভাট (জিগরা)। তবে শেষ পর্যন্ত ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য বাকিদের পেছনে ফেলে এগিয়ে গেলেন ইয়ামি।
এদিকে সেরা অভিনেতার পুরস্কার যৌথ ভাবে পাচ্ছেন কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য ওবং মাম্মুট্টি ‘ভ্রমযুগম’- এর জন্য।