৪ সেপ্টেম্বর সাভারে ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা–২০২৬’, নিবন্ধন চলছে
৪ সেপ্টেম্বর সাভারে ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা–২০২৬’, নিবন্ধন চলছে
স্থানীয় সংবাদ
সাভার প্রতিনিধি: সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (SUES-সুজ)-এর আয়োজনে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘ইঞ্জিনিয়ার্স মিলনমেলা–২০২৬’। এ উপলক্ষে সাভার ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল প্রকৌশলীকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, অংশগ্রহণকারীদের জন্য সুস্বাদু মধ্যাহ্নভোজ, SUES-এর লোগো সম্বলিত টি-শার্ট, আকর্ষণীয় র্যাফেল ড্র, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্পন্সরদের সৌজন্যে বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানটি সাভার পৌর এলাকার একটি নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুর নাম শিগগিরই ঘোষণা করা হবে। নিবন্ধন ফি সদস্যদের জন্য ৫৫০ টাকা এবং অতিথিদের জন্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ আগস্ট ২০২৬ রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।নিবন্ধনের জন্য এই লিংকে ভিজিট করুন....https://forms.gle/cBFjhZXUiCNaihxc7
আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন জানান, নির্ধারিত বিকাশ নম্বরে নিবন্ধন ফি পাঠানোর পর অনলাইন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, “আসন সংখ্যা সীমিত। তাই সকল প্রকৌশলীকে দ্রুত নিবন্ধন করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।”
মিলনমেলা–২০২৬-এর সদস্য সচিব প্রকৌশলী তানভীর হোসেন রমিম বলেন, “এই আয়োজনের মাধ্যমে সাভার অঞ্চলের প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করছি।”