মহানবী (সা.)-এর জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি : সংগৃহীত

জাতীয়

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর